চট্টগ্রামে বনফুলকে ১৫ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বেকারি জাতীয় খাদ্য প্রস্তুকারী প্রতিষ্ঠান বনফুলকে অ্যান্ড কোম্পানিকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিকদের জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে বনফুলের কারখানায় বিস্কুট ও বেকারি পণ্যে ক্ষতিকর অ্যামোনিয়া ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে বনফুলের কারখানায় নিম্নমানের ডালডা দিয়ে লাচ্ছা সেমাই তৈরি করার সময় হাতেনাতে ধরা হয়।
সেই সঙ্গে পোড়া তেলে ডালডা মিশিয়ে একই তেলে বারবার লাচ্ছা সেমাই ভাজার চিত্রও দেখা গেছে। অভিযানের সময় বনফুলের কারখানা থেকে ৮৩ বস্তা অ্যামোনিয়া জব্দ করা হয়েছে। প্রতি বস্তায় ২৫ কেজি অ্যামোনিয়া রয়েছে। সেগুলো ধ্বংস করা হবে।
এসব অপরাধে বনফুল অ্যান্ড কোম্পানি লিমিটেডের মালিক শাহ মোস্তফা কামাল এবং ম্যানেজার শহিদুল ইসলােকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।
জীবন মুছা/এসকেডি/এমএস