লিখিত পরীক্ষা দেন অন্যজন, ভাইভায় এসে আটক আব্দুর রাজ্জাক
রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভা দিতে এসে আটক হয়েছেন আব্দুর রাজ্জাক নামের এক ভুয়া পরীক্ষার্থী।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই পরীক্ষার্থীকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক রাজবাড়ীর পাংশা উপজেলার আশুরহাট এলাকার আব্দুল মাজেদের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে সাম্প্রতিক সময়ে শেষ হওয়া সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় আব্দুর রাজ্জাকের নামে অন্য কেউ (প্রক্সি) অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন। আজ ছিল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক (ভাইভা) পরীক্ষা। এতে রাজ্জাক নিজে অংশ নিতে এলে তার হাতের লেখা এবং তথ্যে গরমিল পাওয়ায় তিনি ধরা পড়েন।
এনডিসি হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
রুবেলুর রহমান/এসআর/জেআইএম