পটুয়াখালী

সারাদেশে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শিক্ষার্থীদের মশাল মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৭:৫৪ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হবিগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মশাল মিছিল/ছবি-মাহমুদ হাসান রায়হান

হবিগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মশাল মিছিল করেছেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাত ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মশাল মিছিল শুরু হয়ে পটুয়াখালী শহরের হৃদয় তরুয়া চত্বরে মশাল হাতে এই বিক্ষোভ মিছিল হয়। প্রায় এক ঘণ্টা ধরে সড়কে মশাল মিছিল করেন শিক্ষার্থীরা।

jagonews24

মিছিলে শাকিল রানা, রিসাত, সিয়ামসহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন। ঘণ্টাব্যাপী এই মশাল মিছিলে শতাধিকেরও বেশি শিক্ষার্থীরা অংশ নেন এবং আইনশৃঙ্খলা বাহিনী চারপাশ ঘিরে রেখে শান্তিপূর্ণ অবস্থান করেন।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থী রিসাদ বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। যারা এই হামলা করেছে তারা কোনো সাধারণ মানুষ নয়, তারা ফ্যাসিবাদের লোক। হবিগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের ওপর যারা আক্রমণ করেছে তাদের বিচার করতে হবে এবং আমাদের ন্যায্য দাবি মানতে হবে। আগামীকাল থেকে সারাদেশে আমাদের আন্দোলন চলবে, আমরা রাজপথে নামবো।

মাহমুদ হাসান রায়হান/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।