ভয় দেখিয়ে গণজোয়ার থামানো যাবে না: হাসনাত আব্দুল্লাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনি ব্যানার পোড়ানো ও কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ব্যানারে আগুন লাগিয়ে, পোস্টার ছিঁড়ে ও কর্মীদের ভয় দেখিয়ে গণজোয়ার থামাতে পারবেন না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক উঠান বৈঠকে নির্বাচনি প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষের সঙ্গে আমাদের যে গণজোয়ার, এটা থামাতে পারবে? ব্যানার পুড়িয়ে, পোস্টার ছিঁড়ে, আমাদের কর্মীদের ভয় দেখিয়ে, আমাদের কর্মীদের থামিয়ে দিতে পারবে?

তিনি বলেন, আপনারা যারা ব্যানার পোড়াচ্ছেন, যারা আমাদের কর্মীদের মারতেছেন, যারা দুনিয়াতে অনিষ্ট করবেন, আপনারা জমিনের ওপর বিশৃঙ্খলা করবেন, আপনাদের বিচার আল্লাহ করবেন। আপনারা আমাদের মজলুম বানাচ্ছেন, মজলুম আর আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক। মজলুম যখন আহ্ করে দুঃখ প্রকাশ করে, ওটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনাদের অভ্যাসবশত যে ধরনের জালেমিপনা করেছেন, এগুলোর বিচার আল্লাহ আপনাদের জমিনে করবেন।

এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়েতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়েতের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম সহ এনসিপি ও জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।