কিশোরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৯

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:১০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে শহরের পঞ্চবটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের পঞ্চবটি এলাকার মো.সবুজ মিয়া (৩০), মো. রবিন (৫২), মো.বাবুল মিয়া (৫৫) ও মো.শরিফ (৩০), মনিষা (১৮), চায়না বেগম (৬০), মো. উজ্জ্বল মিয়া (৩৩) ও মো. মুন্না মিয়া (২৭)। একই অভিযানে ভৈরবপুর গ্রামের পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি মাসুম আলমকেও (৩৫) গ্রেফতার করা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, শহরের বিভিন্ন জায়গায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

রাজীবুল হাসান/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।