নারায়ণগঞ্জে শাশুড়ি হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় শাশুড়িকে হত্যায় নাজমুল হোসেন হিরা (৪০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপাপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা ফতুল্লা দেওভোগ মাদরাসা নগর এলাকার মৃত মনা মুন্সির ছেলে। কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম) এর সত্যতা নিশ্চিত করেছেন।
আদালতের নথিসূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপাপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা কোনো কাজকর্ম করতেন না। সে মাদকাসক্ত ছিলেন। আর এ মাদকের টাকা জোগাতে ২০২৪ সালের ৬ জুন তার শাশুড়ি ও উত্তর নরসিংপুর এলাকার মৃত সামছুল হকের স্ত্রী আম্বিয়া খাতুনকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তার স্ত্রীর বড় ভাই মো. সাইফুল ইসলাম সজীব বাদী হয়ে হত্যা মামলা করেন। সেই মামলায় আদালত এ রায় ঘোষণা করেন।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম