ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করলে কঠোর আন্দোলন: মামুনুল হক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
নেত্রকোনায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গুন্ডা‍‍‍-মাস্তান দিয়ে ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই করার দিন শেষ হয়ে গেছে। কেউ যদি ব্যালটের রায় পরিবর্তনের চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিনের সভাপতিত্বে দুর্গাপুরের সুসং সরকারি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক আরও বলেন, ‌‘গত ৫৪ বছর ধরে শাসনের নামে এ দেশের মানুষের ওপর শোষণ চালানো হয়েছে। মানুষের বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। স্বাধীন বাংলার মানুষের ন্যায় ও ইনসাফের স্বপ্ন আজও পূরণ হয়নি।’

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা প্রিতম সোহাগ, ফয়সাল মাহমুদ, ছাত্রশিবির জাবি শাখার সাবেক সভাপতি আব্দুল মতিন, জামায়াতে ইসলামী জেলা শাখার আমির অধ্যাপক সাদেক আহমাদ হারিছ, কলমাকান্দা উপজেলা শাখার আমির অধ্যাপক আবুল হাসিম প্রমুখ।

এইচ এম কামাল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।