সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার সিলেট সফরে আসছেন। তার আগমন ঘিরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেশকিছু অদ্ভুত স্লোগানসংবলিত ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে।

এসব ব্যানার-ফেস্টুনে লেখা রয়েছে, ‘আওয়ার দাদু ইজ কামিং’, ‘ওয়েলকাম, আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম, ইনশা-আল্লাহ’, ‘উইনটার ইজ কামিং’।

হলিউডের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর আদলে তৈরি এসব ব্যানারে তলোয়ার হাতে জামায়াত আমিরের ছবি ব্যবহার করা হয়েছে। দাঁড়িপাল্লাসংবলিত তলোয়ারের সঙ্গে ব্যবহার করা হয়েছে নেকড়ের ছবিও।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চৌহাট্টা, আলিয়া মাদরাসা মাঠ, জিন্দাবাজারসহ বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও গাছের ডালে এসব লেখা সম্বলিত ব্যানার-ফেস্টুন টানানো অবস্থায় দেখা গেছে। এতে অনেকের মধ্যে কৌতূহল জন্ম দিয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘এসব বিষয়ে আমরা অবগত রয়েছি। শুরুতে খবর পেয়েছি, এগুলো জেন-জি’রা লাগিয়েছেন।’

আহমেদ জামিল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।