মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
চলন্ত কাভার্ডভ্যানটিতে হঠাৎ আগুন ধরে যায়

চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসকিউটো কিলার (মশা মারার ব্যাট) বহন করা কাভার্ডভ্যান চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনের নিচ থেকে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও সহকারী লাফ দেন। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়ির গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, কাভার্ডভ্যানে মসকিউটো কিলার ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এম মাঈন উদ্দিন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।