শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

শরীয়তপুরের জাজিরায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস অন্তত ৩৫ জন যাত্রীবোঝাই করে ঢাকা থেকে নড়িয়া যাচ্ছিলো। পথিমধ্যে জাজিরার ঠান্ডার মোড় এলাকায় আসলে সড়কের দুপাশে সংস্কার কাজ চলমান থাকায় গাড়ির একটি চাকা খাদে পড়ে যায়। পরে পুরো বাসটি উল্টে পাশের একটি ডোবায় পড়ে।

এতে ড্রাইভার ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন। পরবর্তীতে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

শরীয়তপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

এ ব্যাপারে জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস ছালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহতের খবর পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিধান মজুমদার অনি/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।