স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না: এ্যানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামায়াতকে উদ্দেশ করে বলেছেন, আপনারা ন্যায় ইনসাফের কথা বলেন, কল্যাণ রাষ্ট্রের কথা বলেন, কোরআন সুন্নার আলোকে দেশ চালাবেন বলেন, স্বাধীনতার সময় তাদের ইনসাফ ছিল না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে গণমিছিলের শুরুতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।

এ্যানি চৌধুরী বলেন, যেভাবে লম্পজম্প, গায়ে পড়ে ঝগড়া বিবাধ করছেন, এটা ভালো না, মানুষ পছন্দ করে না। ইনসাফের রাজনীতি জিয়াউর রহমান করেছেন, কল্যাণের রাজনীতি বেগম খালেদা জিয়া করেছেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহীম অন্তর্ভুক্ত করে আলেম ওলামাদেরকে সম্মানিত করেছেন। বেগম খালেদা জিয়াও তাই করেছেন। তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ কল্যাণ সাম্যতা এবং ন্যায়পরায়নতা সুন্দর একটি রাষ্ট্র গঠন হবে। উন্নয়ন অব্যাহত থাকবে।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম লিটনসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছে।

কাজল কায়েস/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।