মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে: মঈন খান

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিদ্রোহের মধ্য দিয়েই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যারা টানা তিনটি জাতীয় নির্বাচন দখল করে নিয়েছিল, সেই দখলদারিত্ব থেকে আজ মুক্ত হয়েছে দেশবাসী। এখন দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছে: মঈন খান

তিনি বলেন, জনগণ আজ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই মুহূর্তে মানুষ পরিবর্তনের প্রত্যাশায় বিএনপির দিকে তাকিয়ে আছে।

কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের যৌথ সঞ্চালনায় জনসভায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন, তার সহধর্মিণী শম্পা হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিক প্রমুখ বক্তব্য দেন।

আব্দুর রহমান আরমান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।