ভোলা

ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অ‌ভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১২:২৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ভোলার বোরহানউদ্দিনে ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতা‌র ওপর হামলার অ‌ভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার উদায়পুর রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, উপজেলার প‌ক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপ‌তি মো. শাহাদাত ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. হাবিবুল্লাহ। তাদের দুইজনই স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী মো. শাহাদাত জানান, সকালের দিকে হা‌বিবুল্লাহ প‌ক্ষিয়া ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে ভোটার স্লিপ বিতরণ করে উদায়পুর রাস্তার মাথা নামল এলাকায় আসেন। ওই রাস্তায় একা পেয়ে একই ইউনিয়নের শ্রমিক দলের নেতা মো. শামীম, মাসুদসহ কৃষক দলের ১৫/২০ জন হাবিবুল্লাহ মারধর করেন। এসময় আমি তাকে বাঁচাতে গেলে আমার ওপরও হামলা চালান তারা।

তবে এ বিষয়ে অভিযুক্ত মো. শামীমের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নিরুজ্জামান জানান, ‌খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।