মিরসরাই

নির্বাচনি সরঞ্জাম নিতে এসে অজ্ঞান হয়ে পড়েন প্রিসাইডিং কর্মকর্তা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ভোটকেন্দ্রে সরঞ্জাম নিতে এসে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন এক প্রিসাইডিং কর্মকর্তা। তার নাম বরুণ কান্তি সাহা। তিনি মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটেছে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, দুপুরে বিভিন্ন ভোটকেন্দ্রে সরঞ্জাম নিতে যান প্রিসাইডিং কর্মকর্তারা। সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তারে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখার সময় মিরসরাই কলেজের প্রভাষক বরণ কান্তি সাহা হঠাৎ চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। দ্রুত উদ্ধার করে সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উনাকে চমেকে প্রেরণ করা হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, বুধবার প্রিসাইডিং কর্মকর্তাদের ভোটকেন্দ্রে করণীয় সংক্রান্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বরুণ কান্তি সাহা অসুস্থ হয়ে যান। তিনি আবুরহাট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। পরে ওই কেন্দ্রে বাবলু বড়ুয়া নামে আরেকজনকে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এমএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।