গাইবান্ধা-১ আসনে জামায়াতের মাজেদুর রহমান জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর নেতা অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ৩৮ হাজার ৯৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ধানের শীষ প্রতীকে ৩৭ হাজার ৮৫১ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটানিং কর্মকর্তা ইফতার জাহান তুলি।

এর আগে সকাল সাড়ে ৭টায় একযোগে উপজেলার ১২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এ আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়।

আনোয়ার আল শামীম (এএনএইচএস)/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।