মৌলভীবাজারে ৪টি আসনে বিএনপি প্রার্থীদের জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রথমবারের মতো মৌলভীবাজারের চারটি আসনে একযোগে ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়েছেন। একই সাঙ্গে গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়েছে।

মৌলভীবাজার -১ আসেনে মোট ভোট কেন্দ্র ১১০টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নাসির উদ্দীন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে ৯৮ হাজার ২৮২ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আমিনুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৮৩ হাজার ১৩ ভোট পেয়েছেন।

এই আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৬৯ টি ও না ভোট পড়েছে ৭৯ হাজার ৫২৭ টি।

মৌলভীবাজার -২ কুলাউড়া সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১০৭ টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী
মো. শওকতুল ইসলাম শকু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৩৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সায়েদ আলী দাঁড়িপাল্লা প্রতীকে ৫৩ হাজার ৪৫৮ ভোট পেয়েছেন।

এই আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৮৩ হাজার ৯৩০ টি ও না ভোট পড়েছে ৬৭ হাজার ৯৩৫ টি।

মৌলভীবাজার -৩ রাজনগর ও সদর উপজেলা সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১৭৬টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী নাসের রহমান ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৬ হাজার ৭৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীকে ৭৭ হাজার ৬৩৬ ভোট পেয়েছেন।

এই আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ৯১৬ টি ও না ভোট পড়েছে ৭৭ হাজার ৬৭১ টি।

মৌলভীবাজার -৪ কমলগঞ্জ - শ্রীমঙ্গল সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ১৬৩টি। সবকয়টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূরে আলম হামিদী রিকশা প্রতীকে ৫০ হাজার ২০৪ ভোট পেয়েছেন।

এই আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ২৭ হাজার ৪৮০ টি ও না ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ৬৩৩ টি।

মৌলভীবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজার জেলার ৪টি আসনের সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল হিসেবে নিশ্চিত করেছেন।

এদিকে দীর্ঘদিন পর জেলার সবকয়টি আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী হওয়ায় উল্লাসে মেতেছেন কর্মীসমর্থকেরা।

এম ইসলাম/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।