জুসার ছাড়াই তৈরি করুন জুস, জেনে নিন সহজ কৌশল
স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেকেই বিভিন্ন ধরনের জুস পান করেন। যদিও জুসার বা ব্লেন্ডার থাকলে জুস বানানো অনেক সহজ হয়, তবুও যদি বাড়িতে এই যন্ত্রপাতি না থাকে, তখনও চিন্তার কিছু নেই। ঘরোয়া পদ্ধতিতেই সহজভাবে তাজা এবং স্বাস্থ্যকর জুস তৈরি করা সম্ভব।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে জুসার ছাড়া জুস তৈরি করবেন-

১. গ্রেটার এবং ছাঁকনি ব্যবহার করে
গ্রেটার এবং ছাঁকনির সাহায্যে ঘরোয়া জুস তৈরি করা খুবই সহজ। গাজর, বিট বা আপেলের মতো ফল ভালো করে ধুয়ে গ্রেট করুন। এরপর এই গ্রেট করা অংশটি একটি সুতির কাপড় বা ছাঁকনিতে রেখে হাতে চেপে পুরো রস বের করুন। চাইলে স্বাদ বাড়াতে লেবুর রস এবং সামান্য বিট লবণ যোগ করে খেতে পারেন।
২. ডাল ঘুটনি বা বেলন দিয়ে
টমেটো, ডালিম বা তরমুজের মতো ফলের জুস ডাল ঘুটনি বা বেলনের সাহায্যে ও সহজে বের করা যায়। প্রথমে ফলগুলো ছোট ছোট টুকরো করে কেটে একটি পাত্রে রাখুন। তারপর ডাল ঘুটনি বা বেলন দিয়ে মসৃণভাবে ম্যাশ করুন। এতে ফলের পাল্প বের হবে। শেষে পাল্পটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন, আর তাজা জুস তৈরি।

৩. ব্লেন্ডার বাটি এবং কাঁটাচামচ ব্যবহার করে
কমলা বা অনুরূপ ফলের জুস বের করতে ব্লেন্ডার বাটি এবং কাঁটাচামচ ব্যবহার করা যেতে পারে। প্রথমে ফলটি মাঝখান থেকে কেটে নিন। কাঁটাচামচটি ফলের ভিতরে ঢুকিয়ে ঘুরিয়ে চাপ দিন। এতে রস বের হয়ে যাবে। বের হওয়া রস একটি পাত্রে তুলে নিন এবং বীজ আলাদা করে দিয়ে খাঁটি জুস পান করুন।
৫. কাপড় দিয়ে ছেঁকে
পুদিনা, ধনেপাতা বা আমলকির মতো উপাদানের জুস তৈরি করতে প্রথমে এগুলো ছোট করে কেটে নিন। এরপর শিলনোড়া (পুতা) বা হামানদিস্তায় হালকা করে বেটে নিন। এই মিহি পেস্টটি একটি কাপড়ে রেখে ভালোভাবে নিংড়ে নিন। এতে আপনি সম্পূর্ণ পরিষ্কার এবং খাঁটি জুস পাবেন।
৬. শেকিং পদ্ধতিতে
শেকিং পদ্ধতিতে ডিটক্স ড্রিঙ্ক তৈরি করা খুব সহজ। একটি বোতল বা জারে লেবুর রস, পানি এবং মধু মিশিয়ে ঢাকনা ভালোভাবে বন্ধ করুন। এরপর বোতলটি শক্তভাবে ঝাঁকান। মাত্র ১ মিনিটের মধ্যেই আপনার শেকিং পদ্ধতির জুস বা ডিটক্স ড্রিঙ্ক প্রস্তুত হয়ে যাবে।
সূত্র: চিপ রেসিপি ব্লগ, ক্লিন ফুড, টাইসম অব ইন্ডিয়া
আরও পড়ুন:
গ্লুটেন কি আসলেই ক্ষতিকর
দীর্ঘদিন ভেজাল খাবার খেলে শরীরে কী ঘটে
এসএকেওয়াই/