হবিগঞ্জ

ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে হবিগঞ্জের লাখাইয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বামৈ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রাজ্জাকের ছেলে মো. মোশাররফ হোসেনকে (৩৫) ঢাকায় পাঠানো হয়েছে।

বামৈ ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ফুরুক জানান, ১০-১২ দিন আগে ফুটবল খেলা নিয়ে বামৈ পূর্ব গ্রামের মিন্টু মিয়ার ছেলে জোবায়ের (২০) ও মোর্শেদ মিয়ার ছেলে রাকিবের (১৬) মাঝে ঝগড়া হয়। বিষয়টি নিষ্পত্তি করার জন্য একাধিকবার চেষ্টা করেন তিনিসহ স্থানীয় মুরুব্বিরা। শেষ পর্যন্ত শুক্রবার রাতে বসে সিদ্ধান্ত হয় শনিবার সালিশ বসে বিষয়টি নিষ্পত্তি করা হবে। কিন্তু শনিবার সকাল ১০টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক জানান, ‘ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।