কিশোরগঞ্জ-৬ আসনে জয়ী বিএনপির মো. শরীফুল আলম

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

১৪২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৮৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকশা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫২৫ ভোট।

এ তথ্য নিশ্চিত করেছে ভৈরব ও কুলিয়ারচরের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

কিশোরগঞ্জ-৬ আসনে (ভৈরব-কুলিয়ারচর) দুই উপজেলায় ১৪২ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ৬শ ৪৮ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ৬শ ২৯, নারী ভোটার ২ লাখ ৭ হাজার ১৬ ও হিজড়া ভোটার ৩ জন।

এএসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।