হবিগঞ্জ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে নেতাকর্মীদের স্লোগান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

হবিগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মীর স্লোগান দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ধরনের একাধিক ভিডিও ও ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন বিদেশে অবস্থানরত জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুকে ভিডিও ও ছবি পোস্ট দিয়ে লেখেন ‘আওয়ামী লীগ কার্যালয় উন্মুক্ত’।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোছা. ইয়াছমিন খাতুন বলেন, আমরা মাত্র ভিডিওটি দেখলাম। ঘটনাটি আজকের (১৮ ফেব্রুয়ারি) না পুরোনো তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

ভিডিওতে দেখা যায়, ২০২৪ সালের ২ আগস্ট ছাত্রজনতা হবিগঞ্জ শহরের টাউন হল রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে অফিসটি পরিত্যক্ত অবস্থায় ছিল। ওই কার্যালয়ের সামনে কয়েকজন লোক জাতীয় ও দলীয় পতাকাসহ অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। অবশ্য স্থানীয় বাসিন্দারা বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।