দেশে মৃদু ভূমিকম্প অনুভূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
প্রতীকী ছবি

দশ দিনের ব্যবধানে সিলেটে আবারো মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ছাতক উপজেলা। উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ১৮৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ভোর ৫টা ৩২ মিনিটে সিলেটে ৪ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।

আহমেদ জামিল/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।