এআই বিকাশে চাকরি হারানোর আশঙ্কা থাকলেও রয়েছে নতুন সুযোগের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান/ ছবি: সামাজিক মাধ্যম

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে চাকরির বাজারে। তবে মানুষের উদ্ভাবনী ক্ষমতা আরও ভালো চাকরির সৃষ্টি করবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, এআই স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন পেশার পুনরাবৃত্তিমূলক কাজ পরিবর্তন করবে, অফিস কর্মচারী থেকে কারখানার শ্রমিক পর্যন্ত সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে।

অল্টম্যান স্বীকার করেছেন, এআই বিকাশে স্বয়ংক্রিয়করণ নিয়ে উদ্বেগ রয়েছে। তবে ইতিহাস দেখিয়েছে মানুষ নতুন কাজের পদ্ধতি এবং কর্ম বাজার সৃষ্টি করে অভিযোজিত হয়েছে।

প্রযুক্তিগত পরিবর্তন নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এআই-এর দ্রুত প্রসার কোডিং, কনটেন্ট ক্রিয়েশন, ফাইন্যান্স ও উৎপাদন খাতের চাকরিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

এর আগে মাইক্রোসফটের এআই প্রধান মুস্তাফা সুলেমানও বলেছিলেন, পরবর্তী ১২–১৮ মাসো এআই অনেক (হোয়াইট-কলার) পেশার কাজ যেমন- আইনজীবী, হিসাবরক্ষক, মার্কেটার, প্রকল্প ব্যবস্থাপক স্বয়ংক্রিয়ভাবে করতে পারবে। তিনি উল্লেখ করেছেন, এআই মডেল তৈরি করা শীঘ্রই ব্লগ লেখা বা পডকাস্ট তৈরির মতো সহজ হয়ে যাবে।

বিশ্লেষকরা মনে করছেন, এআই কর্মসংস্থানে যেমন বিপুল পরিবর্তন আনবে ঠিক তেমনি মানুষের অভিযোজন ক্ষমতা নতুন সুযোগও তৈরি করবে।

সূত্র: ফসবাইটস

কেএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।