হিলি দিয়ে আমদানি-রপ্তানি শুরু

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম শুরু হয়েছে।

হিলি কাস্টম সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বন্দরের আমদানি কার্যক্রম বন্ধ থাকায় আজ থেকে আবারো শুরু হয়েছে।

ইমিগ্রেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, শহীদ দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, এখনো রয়েছে।

মো.মাহাবুর রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।