রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনার ১১ দিন পর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তরুণীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলায় একই এলাকার ছানোয়ার (৬৫) ও নুরুলের (৬৭) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং নয়ন (৪৮) ও ফালান (৫০) সহ স্থানীয় কয়েকজন দুষ্কৃতকারীকে সহায়তাকারী হিসাবে অভিযুক্ত করা হয়।

এর আগে ১৪ ফেব্রুয়ারি কাঞ্চন পৌরসভার নরাবোরটেক এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণী বাড়ির পাশের কাঠ বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। এসময় একই এলাকার সানোয়ার তাকে ডেকে ঘরে নিয়ে যান। পরে নুরুর সহযোগিতায় প্রথমে সানোয়ার ও পরে নুরু মেয়েটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় সহযোগিতা করেন এলাকার আরও বেশ কয়েকজন। পরে এই ঘটনার কথা কাউকে বললে মেরে ফেলার ভয় দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

ভয়ে পরিবারকে না বললেও ঘটনার ২ দিন পর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে ওই তরুণীর। পরিবার তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিবারকে জানানো হয় সে ধর্ষণের শিকার হয়েছে।

মামলার বাদী বলেন, আমি তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনায় কিছু অসাধু ব্যক্তি টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করতে চাপ দিচ্ছে। এতে ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছি এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ- সার্কেল) মেহেদী ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

নাজমুল হুদা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।