মিরসরাইয়ে নিজ জমিতে মিললো কৃষকের রক্তাক্ত মরদেহ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া গামছা দিয়ে দুই পা বাঁধা ছিল ৷

নিহত কৃষক চৌধুরী মিয়া দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। ঠিক কী কারণে তিনি হত্যার শিকার হয়েছেন, এ বিষয়ে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারছেন না।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঠাকুরদীঘি এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে তদন্ত চলছে ৷

এমএমডি/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।