বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, বাজার স্থিতিশীলতা রাখতে টিসিবির পণ্যের যথেষ্ট মজুত রয়েছে, কোনো পণ্যের ঘাটতি নেই। তবে রমজানের শুরুর দিকে কয়েকটি নিত্যপণ্যে দাম কিছুটা বেড়েছিল, এখন বাজারে জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ২টায় কিশোরগঞ্জের ভৈরব বাজারের বিভিন্ন অলিগলিতে নিত্যপণ্য জিনিসপত্রের দোকানে পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ভৈরব বাজারে সকল জিনিসপত্রের দাম স্থিতিশীল রয়েছে। আমরা আমাদের মন্ত্রণালয় থেকে পুরো রমজান মাসব্যাপী বাজার নিয়মিত মনিটরিং চলব, যেন অসাধু ব্যবসায়ীরা কোনো জিনিসপত্রে দাম বাড়াতে না পারে। এছাড়া কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ৫টি ট্রাকে টিসিবির পণ্য দরিদ্র মানুষের কাছে ন্যায্য দামে বিক্রি করছেন।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশীদ, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাসিমা বেগম, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ প্রমুখ।

রাজীবুল হাসান/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।