কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ সাঈদ, সম্পাদক শাতিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১০:২৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট শেখ মো. আবু সাঈদ সভাপতি ও অ্যাডভোকেট এস. এম শাতিল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৭টি পদের জন্য ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মাহমুদুল হক চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নাজমুন নাহার, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মকলেছুর রহমান পিন্টু, গ্রন্থনার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. এনামুল হক,
সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. তোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।

আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।