কেসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মঞ্জু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০১ মার্চ ২০২৬
খুলনা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

রোববার (১ মার্চ) দুপুরে কেসিসির নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এসময় নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‌‘প্রধানমন্ত্রী তারেক রহমান কেসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। তিনি মানুষের কাছে থেকে সমস্যা শুনে মানুষের জন্য কাজ করার নির্দেশনা দিয়েছেন। চাঁদাবাজহীন, মাদকহীন এবং একটি পরিকল্পিত নগরী গড়ে তোলাই থাকবে আমার মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও বিদায়ী প্রশাসক মোখতার আহমেদ এবং কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ।

আরিফুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।