সুনামগঞ্জে ধান শুকানোর জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৬ মার্চ ২০২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে ধান শুকানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় মির্জা হোসেন ও হিরো আলমের পরিবারের মধ্যে ধান শুকানোর খলা (জায়গা) নিয়ে বিরোধ চলছিল। চলতি মৌসুমের হাওরের বোরো ধান শুকানোর জন্য মীর্জা হোসেন ও হিরো আলমের পরিবার একসঙ্গে খলা তৈরির প্রস্তুতি নিলে প্রথমে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্ল্যাহ বলেন, ‘ইফতারের আগ মুহূর্তে বীরগাঁও গ্রামে হাওরের ধান শুকানোর জায়গা নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে এই গ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।