দিনাজপুরে খাল খননে প্রস্তুত ৪০০ শ্রমিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৬ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন সোমবার (১৬ মার্চ)। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। বলরামপুর সাহাপাড়ায় খাল খননের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ৪০০ শ্রমিক।

সোমবার সকাল থেকে শ্রমিকরা কোদাল, ডালি ও বেড়ুয়া নিয়ে কাহারোল উপজেলায় বলরামপুর সাহাপাড়ায় জনসভাস্থলে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির উদ্বোধন করার পর শ্রমিকরা সাহাপাড়া খাল খনন কাজে অংশগ্রহণ করবেন।

‎দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর ঢেপা নদী থেকে উৎপত্তি হওয়া এই নদীটি বলরামপুর সাহাপাড়া হয়ে তেলমাখার ঘাট পর্যন্ত ১২ দশমিক ২০ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন ও পুর্নখনন করা হবে। সকাল থেকে জনসভাস্থলে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ আসতে শুরু করেছেন।

দিনাজপুরে খাল খননে প্রস্তুত ৪০০ শ্রমিক

‎খাল খনন কাজে আসা শ্রমিক আব্দুল করিম বলেন, অনেকদিন ধরে খালটি ভরাট হয়ে ছিল। খনন কাজ শুরু হওয়ায় আমরা খুবই খুশি, এতে এলাকার পানি নিষ্কাশন সহজ হবে।

‎এলাকার কৃষক আবুল হোসেন বলেন, খালটি খনন হলে জমিতে সেচ ও পানি চলাচল সহজ হবে, এতে কৃষকরা অনেক উপকৃত হবে।

‎এমদাদুল হক মিলন/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।