নানা-নানিসহ স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ১৬ মার্চ ২০২৬

দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দিনাজপুর পৌর শহরের উপশহরে অবস্থিত শেখ ফরিদপুর মডেল কবরস্থানে তিনি স্বজনদের কবর জিয়ারত করেন।

এদিন জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও জেলা বিএনপি আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন। সমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে তিনি নানি বেগম তৈয়বা মজুমদার, নানা ইস্কান্দার মজুমদার, খালা প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক (চকলেট) ও বেগম খালেদা জিয়ার খালাতো বোন মীমের কবর জিয়ারত করেন। এসময় তিনি কবরস্থানে কিছুসময় নীরবে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন।

জিয়ারতের সময় পরিবারের নিকটাত্মীয়, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এমদাদুল হক মিলন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।