রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা-ছেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৮ মার্চ ২০২৬

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার বানেশ্বর কলাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাওসার (২৬) ও তার ছেলে রেদোয়ান (৫)। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি ইউনিয়নের শলুয়া গ্রামে। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক খান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল ডাম্প ট্রাক। বিপরীত দিক থেকে আসছিল মোটরসাইকেল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মোটরসাইকেল চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাখাওয়াত হোসেন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।