উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপ যাত্রীর, ভাঙলো জানালার গ্লাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২৫ মার্চ ২০২৬
ট্রেনে পাথর নিক্ষেপের কারণে একটি জানালার গ্লাস ভেঙে যায়

ময়মনসিংহের গফরগাঁওয়ে অতিরিক্ত ভিড়ের কারণের ট্রেনে উঠতে না পেরে ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে জানালার গ্লাস ভেঙে গেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।

পুলিশ জানায়, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় পাথর নিক্ষেপ করা হয়। অতিরিক্ত ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পেরে অজ্ঞাতপরিচয় যাত্রী পাথর নিক্ষেপ করেন। এতে ট্রেনের একটি জানালার গ্লাস ভেঙে যায়।

ওসি বলেন, আল্লাহর রহমতে কোনো যাত্রী আহত হননি। তবে গ্লাস ভাঙার শব্দ শুনে অনেক যাত্রী আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য রেলওয়ে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।