যানজট উপেক্ষা করে কর্মস্থলে ফিরছে মানুষ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৮ মার্চ ২০২৬

দীর্ঘ যানজট আর ভোগান্তিসহ কর্মস্থলে ফিরছেন মানুষ। সঙ্গী হয়ে আছেন পরিবারের সদস্যরা। ঈদের আমেজ কাটিয়ে টানা ছুটি শেষ করে রাজধানী ফিরছেন তারা। নবীনগর চন্দ্রা মহাসড়কে দেখা দিয়েছে দীর্ঘ ৭ কিলোমিটার যানজট।

শনিবার (২৮ মার্চ জুন) দুপুরে আশুলিয়ার বাইপাইল গিয়ে দেখা যায়। নবীনগর-চন্দ্রা মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এ পথের যাত্রীরা চালকরা।

পাবনা থেকে আসা আজাহার বলেন, উত্তরের বিভিন্ন পয়েন্টে জটলা কাটিয়ে গন্তব্যের খুব কাছাকাছি আছি। তবে নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী থেকে বাইপেল পর্যন্ত ভোগান্তির শেষ নেই। দীর্ঘ যানজটে নাকাল।

অন্যদিকে মফিজুল হাসান বলেন, দীর্ঘ যানজট উপেক্ষা করে অবশেষে বাইপাইল এসেছি। কালই অফিস খোলছে তাই এত ঝক্কি ঝামেলা নিয়ে ফিরতে হচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, ঈদের সময় সড়কে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেলেও এখন ফেরাসময় তাদের কাউকে তেমন দেখা যায়নি। এতে করে চালকরা যে যেভাবে পারছে সেভাবে যানবাহন এলোমেলো ভাবে রাখছে, ফলে সৃষ্টি হচ্ছে যানজটের।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহাজাহান বলেন, সড়কে অতিরিক্ত পরিবহনের চাপ এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজ চলমান থাকায় যানজটের সৃষ্টি। তবে আমরা চেষ্টা করছি সড়কের পরিস্থিতি স্বাভাবিক রাখার।

মাহফুজুর রহমান নিপু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।