মুক্তিযোদ্ধাদের সম্মান ছাড়া দেশ এগোবে না: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৮ মার্চ ২০২৬
মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, ছবি: জাগো নিউজ

মুক্তিযোদ্ধাদের সম্মান না দিলে দেশ এগোবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

শনিবার (২৮ মার্চ) ডিএসসিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ডিএসসিসি প্রশাসক বলেন, মুক্তিযোদ্ধাদের কোনো দল নেই, তারা দেশেরই সন্তান।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য সব ব্যবস্থা করবে সরকার। আমি নির্বাচিত হলে ঢাকা মহানগরীর অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সচ্ছল করার দায়িত্ব নেবে ডিএসসিসি। এজন্য সরকারের পক্ষ থেকে কিছু করা লাগবে না।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাকে অনুরোধ করবো- মুক্তিযোদ্ধাদের পরিবহন, ফ্রি চিকিৎসা এবং ভাতাসহ সব সুযোগ-সুবিধা দিতে হবে।

এসময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ আমন্ত্রিত মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এনএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।