নিবন্ধনহীন পাম্পে অভিযান চালিয়ে ১২০০ লিটার পেট্রোল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৯ মার্চ ২০২৬

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী হাটে দীর্ঘদিন ধরে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স থেকে ১২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিবন্ধনহীন পাম্পে অভিযান চালিয়ে ১২০০ লিটার পেট্রোল জব্দ

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। এসময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আবুল কালাম আহাদের (অলক) বিরুদ্ধে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পাম্পটি নিবন্ধনহীন বলে জানা যায়।

আরও পড়ুন
বৈশ্বিক অস্থিরতা/জ্বালানি মজুত সক্ষমতা না বাড়ালে ঝুঁকিতে পড়বে বাংলাদেশ

ইউএনও আশরাফুল কবীর বলেন, জব্দ পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আনোয়ার আল শামীম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।