মোংলায় অয়েল ইনস্টলেশন কেন্দ্রে অভিযান, ১২৬১৩ লিটার ডিজেল জব্দ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৯ মার্চ ২০২৬

মোংলায় অয়েল ইনস্টলেশন কেন্দ্রে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় ১২ হাজার ৬১৩ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। রোববার (২৯ মার্চ) দিনগত রাত ১টার দিকে যমুনা পেট্রোলিয়ামে লিমিটেডে অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের নেতৃত্বে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যমুনা পেট্রোলিয়ামে তিনটি তেলের ট্যাংক জব্দ করা হয়। পরে সেখান থেকে ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল মজুত পাওয়া যায়।

মোংলায় অয়েল ইনস্টলেশন কেন্দ্রে অভিযান, ১২৬১৩ লিটার ডিজেল জব্দ

অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ পেট্রোলিয়ামে করপোরেশন (বিপিসি) বরাবর একটি প্রতিবেদন দিয়েছি। বিপিসি কর্তৃপক্ষ এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।

আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।