কিশোরগঞ্জ

বাড়ির ভেতর দিয়ে যাওয়া নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবের চন্ডিবের এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে সড়ক অবরোধ করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের চন্ডিবের এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এসময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে পুলিশ।

আহতরা হলেন, পৌর শহরের চন্ডিবের এলাকার, বাচ্চু মিয়া (৪৫), বাবুল মিয়া (৫০), নুর মোহাম্মদ (৪৫), রিফাত (২০) শাহ আলী (৩৫) আইমন (১৬), রাহুল (২২) শারফিন (১৭)। তাদের গুরুতর আহত বাবুল মিয়াকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বাড়ির ভেতর দিয়ে যাওয়া নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে চন্ডিবের এলাকার ব্যবসায়ী শাহেদ মিয়ার বাড়ির নিজস্ব রাস্তা দিয়ে একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সারফিন ও তার বন্ধু যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্য তর্কাতর্কির ঘটনা ঘটে। পরর্বতীতে রাতেই শাহেদ মিয়া ও বাচ্চু মিয়ার বাড়ির লোকজনের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

একই ঘটনার জের ধরে আজ সকালে শাহেদ মিয়ার ছোট বাড়ি ফেরিঘাট এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে বাচ্চু মিয়ার বাড়ির লোকজন তাকে আটকিয়ে মারধর ও তার সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় ৷ এরপরই ফের দু’পক্ষের লোকজনের মধ্য তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় সংঘর্ষে জড়িত থাকা সন্দেহে ৬ জনকে আটক করা হয়।

চন্ডিবের এলাকার ব্যবসায়ী শাহেদ মিয়া বলেন, গতকাল রাত ১২টার দিকে বাচ্চু মিয়ার ছেলেসহ দুইজন ছেলে আমার বাড়ির ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিলো। এসময় আমার ছোট ভাই তাদেরকে জিঙ্গাসা করেছিল, এতরাতে তারা আমাদের বাড়ির সামনে কী করে। এই কথা বলার পরেই তারা তর্কাতর্কি শুরু করে। এরপরই তারা লোকজন নিয়ে আমাদের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর আজ সকালে আমার ছোট ভাই ফেরিঘাট ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তারা হামলা চালিয়ে মারধর করে। এসময় তার সঙ্গে থাকা নগদ ১২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

বাড়ির ভেতর দিয়ে যাওয়া নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০

একই এলাকার বাচ্চু মিয়া বলেন, রাতের ঘটনার পর শাহেদ মিয়া আজ সকালে বিষয়টি মিমাংসা করতে আমাকে ডেকে নিয়ে যায়। এসময় তাদের বাড়ির লোকজন আমাকে মারধর করে গুরুতর আহত করে। এরপরই ফের দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহারিয়ার বলেন, সংঘর্ষের ঘটনায় সকাল থেকে প্রায় ৩০ জনের মত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চন্ডিবের এলাকার দু‘পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এসময় সংঘর্ষে জড়িত থাকায় কয়েকজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

রাজীবুল হাসান/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।