নিম্ন আদালতের আইনজীবী ও বিচারকদের কালো কোট-গাউন পরতে হবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
সংগৃহীত ছবি

তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতে আইনজীবী ও বিচারকদের কালো কোট ও গাউন পরার বাধ্যবাধকতা শিথিল করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির আদেশে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত-ট্রাইব্যুনালের বিচারকরা কালো কোট, ক্ষেত্রমতো সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে গাউন পরিধান করার আবশ্যকতা নেই।

আইনজীবীরা ক্ষেত্রমতো সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে গাউন কালো কোট ও গাউন পরিধান করার আবশ্যকতা নেই।

এ নির্দেশনা আজ মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এফএইচ/এমকেআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।