দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

ঝোড়ো বাতাসের কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে পদ্মা শান্ত হলে ফেরিগুলো ঘাট ছেড়ে যেতে শুরু করে।

এর আগে রাত সোয়া ৭টার দিকে হঠাৎ ঝোড়ো বাতাসে নদী উত্তাল হয়ে ওঠায় নৌ-দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এসময় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে কিছু যানবাহন আটকা পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুত যানবাহনগুলো পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর মোহাম্মদ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় রাত ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের বড় কোনো জট বা সিরিয়াল নেই।

রুবেলুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।