মুক্তি পেয়েছেন জামায়াত কর্মী সাওদা বিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ০৭ এপ্রিল ২০২৬
দুপুরে জামিনে মুক্তি পান জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা

ভোলায় গ্রেফতার জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তিনি মুক্তি পান।

এর আগে দুপুর ১২টার দিকে বিবি সাওদাকে জামিন দেন ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু।

আসামিপক্ষের আইনজীবী মো. জিয়াউর রহমান তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (৬ এপ্রিল) বিবি সাওদাকে আদালতে হাজির করলে তার জামিন আবেদন করা হয়। এ বিষয়ে মঙ্গলবার শুনানির তারিখ নির্ধারণ করেন আদালত। দুপুরের দিকে তিনি জামিন পান। পরে আইনগত কার্যক্রম শেষে দুপুর দেড়টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

আরও পড়ুন:
ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

ফেসবুকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করার অভিযোগে রোববার (৫ এপ্রিল) রাতে জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার জমজম টাওয়ারের বাড়ি থেকে আটক করে পুলিশ।

বিবি সাওদা ওই বাড়ির আব্দুল হালিম বাবলুর স্ত্রী। সোমবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় (ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার) তাকে আদালতে সোর্পদ করে পুলিশ।

জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।