কালীগঞ্জে জঙ্গিবাদবিরোধী র‌্যালি


প্রকাশিত: ১১:২৮ পিএম, ১৬ জুলাই ২০১৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি র‌্যালি কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা রূপ নেয়।

পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম মনিরুজ্জামান মোফাজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আশরাফউজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সিজু, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল আমিন খন্দকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল-হাদী, মিলন মিয়া, ছামাউন প্রমুখ।

আব্দুর রহমান আরমান/একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।