৫ লিটার তেলে ৩৩০ মিলি কম, জরিমানা অর্ধলাখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের আমিন বাজার এলাকায় এম আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, এম আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনের বিরুদ্ধে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেখা যায়, প্রতি পাঁচ লিটার ডিজেল ও পেট্রোলে প্রায় ৩৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। এ অপরাধে ওই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।