বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটন ঢাকা থেকে গ্রেফতার
বগুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার আবাসিক ভবনের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে তাকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেফতার অরুণ কান্তি রায় সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের শরৎচন্দ্র রায়ের ছেলে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।
ডিবির ওসি ইকবাল বাহার জানান, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এফএ/এএসএম