শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১২ মে ২০২৬
শ্রীমঙ্গল থেকে উদ্ধার হওয়া কোবরা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বাসার রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার জানাউড়া গ্রামে তারেক আহমেদের বাসার রান্নাঘর থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও বন বিভাগ।

জানা যায়, মঙ্গলবার দুপুরে তারেক আহমেদের বাসার রান্নাঘর পরিষ্কার করার সময় ঘরের মহিলারা হঠাৎ ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের ইঁদুরের গর্তে একটি সাপকে ফণা তুলে বসে থাকতে দেখে তারা আতঙ্কিত হয়ে চিৎকার দেন। চিৎকার শুনে তারেক আহমেদ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে মারার চেষ্টা করেন, তবে সাপটির হিংস্র আচরণ দেখে তিনি ভয়ে আর কাছে যাওয়ার সাহস পাননি।

শ্রীমঙ্গলে রান্নাঘর থেকে বিষধর কোবরা সাপ উদ্ধার

পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে প্রতিষ্ঠানটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কোবরা সাপটি বিষধর। সাপটিকে বনে অবমুক্ত করা হবে।

মাহিদুল ইসলাম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।