নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:২৬ এএম, ১৪ মে ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৫০) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় উজ্জ্বল নামের একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাত আড়াইটার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নজরুল ইসলাম মুক্তিশপুর গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে।

নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা

নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, গভীর রাতে ৪-৫ জনের একদল মুখোশধারী ডাকাত দল বাড়ির সামনে এসে আমার স্বামীর নাম ধরে ডাকাডাকি করেন। এরপর দরজা খোলার পর তারা ঘরে ঢুকে আমার স্বামীকে হাত-পা বেঁধে মারধর শুরু করেন। একপর্যায়ে আমাকেও হাত-পা ও গলা বেঁধে মারধর করা হয়।

তিনি জানান, ডাকাতরা ঘরের চাবি নিয়ে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতিকালে তাদের চিনে ফেলায় আমার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জাগো নিউজকে বলেন, প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে নিয়ে আসা হয়েছে। গুরুত্বসহকারে তদন্ত চলমান। বিস্তারিত পরে বলা সম্ভব হবে।

মো.আকাশ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।