যশোরের প্রাচীন পাঠাগার পরিদর্শন সংস্কৃতিমন্ত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৭ মে ২০২৬
দুই শতাব্দীর প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

দুই শতাব্দীর প্রাচীন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রোববার (১৭ মে) দুপুরে লাইব্রেরিতে আসেন তিনি। এসময় লাইব্রেরিতে সংরক্ষিত তালপাতায় লেখা প্রাচীন বাংলা সাহিত্যের পাণ্ডুলিপি ও বিভিন্ন বই পরিদর্শন করেন মন্ত্রী। পাশাপাশি যশোর ইনস্টিটিউট চত্বরে শতাব্দী প্রাচীন টাউন ক্লাব ঘুরে দেখেন।

এর আগে তিনি যশোর শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে অবস্থানকালে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‌‘গত ২০ বছর দেশ অন্ধকারে ছিল। এই অন্ধকার ভেদ করে আমরা নতুন প্রভাত আনতে চাই। নতুন সূর্যোদয় করতে চাই। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে জীবনের গান গাইতে চাই।’

এসময় লাইব্রেরিতে উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে ৫০ লাখ টাকা বরাদ্দ দেন তিনি।

এসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেডএম সালেক স্বপন উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।