খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ১৭ মে ২০২৬
আহত ব্যবসায়ী আলী নুর ডাবলু

খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় আলী নুর ডাবলু (৪৮) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

রোববার (১৭ মে) সন্ধ্যায় সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলী নুর ওই এলাকার বাসিন্দা এবং এতিম আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তদের গুলিতে তার শরীরের তিনটি স্থানে আঘাত লাগে। এর মধ্যে বাম কাঁধে, বাম হাতের কব্জিতে এবং কনুইয়ের ওপরের অংশে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, অপরাধীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে. কারা জড়িত সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

আরিফুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।