গাইবান্ধা পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংষর্ঘে নিহত ২
গাইবান্ধা সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা আর চারজন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) সকালে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ঠাকুরের দিঘী মুড়ে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন, ইজিবাইক চালক ফরিদ মিয়া (৫০)। তিনি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ছাতনাবাড়ী গ্রামের পাতা মিয়ার ছেলে। যাত্রী রোস্তম আলী (৩০) সদর উপজেলার আনালের তারী গ্রামের মাসুদারের ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার দাড়িয়াপুর বাজার থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক জেলা শহরের দিকে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে ছেড়ে আসা মুরগীবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটো ইজিবাইক বাইক চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এসময় ইজিবাইকের আর চারজন যাত্রী গুরুত্বর আহত হন।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শুনেছি দুইজন মারা গেছে। পরে বিস্তারিত জানানো হবে।
আনোয়ার আল শামীম/এএইচ/জেআইএম