আফরোজা খানম

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার বিবেচনায় রয়েছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১২:২৫ পিএম, ২০ মে ২০২৬

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে গড়ে তোলার সিদ্ধান্তটি সরকারের বিবেচনায় রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী যেসব এলাকায় বিমানবন্দর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পর্যায়ক্রমে সেগুলো হবে। একসঙ্গে করা সম্ভব হবে না, আস্তে আস্তে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

বুধবার (২০ মে) সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাবিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, যেখানে দেশ ও জনগণের স্বার্থ থাকবে এবং যাত্রীসেবা বেশি হবে, সেই বিমানবন্দরকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার ও শিল্প বাণিজ্যে সমৃদ্ধ হওয়ায় সৈয়দপুর বিমানবন্দরকে সরকার বিবেচনায় রেখেছে।

সৈয়দপুর বিমানবন্দরে জমি অধিগ্রহণ সম্পর্কে তিনি বলেন, ঈদুল আযহার পরে এ প্রক্রিয়া শুরু হবে। পরে তিনি সড়ক পথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্য রাওনা দেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী জুবায়ের, ব্যবসায়ী তারিকুল ইসলাম তারিকসহ অনেকেই।

আমিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।